October 12, 2026

এইচএসসির ফল কবে হবে, মঙ্গলবার জানাবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

0
news 24 dd

ক’রােনা পরিস্থিতিতে দীর্ঘ সময় পেছানাের পর চলতি মাসেই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারনে এই নিয়ে তৈরী হয়েছেন অনিশ্চয়তা। তার পরও শেষ সময়ে সর্বোচ্চ চেষ্টা করছে বাের্ড।কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে এর পক্ষ থেকে এখনাে কোনাে নীতিমালা না আসায় সংশয় আরাে বাড়িয়ে দিয়েছেন।

 

এমতাবস্থায় এইচ এস সির ফল, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান চালু,বই উৎসব’সহশিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ( আগামী মঙ্গলবার) গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। (শনিবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযােগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছেন, চলতি মাসে হাতে আছে মাত্র চার দিন। কিন্তু ফল এখন ও প্রস্তুত করতে পারেনি শিক্ষাবাের্ড। মন্ত্রণালয় থেকেও আসেনি কোনাে নীতিমালা। তাই ডিসেম্বরে ফল প্রকাশ হবে কী-না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।। আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বাের্ড ঢাকা’র চেয়ারম্যান অধ্যাপক (নেহাল আহমেদ) গণমাধ্যমকে বলেছেন, চলতি মাসে ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি আমরা।

 

আরাে দুই-তিনদিন পর এ ব্যাপারে নির্দিষ্ট করে বলে যাবে। তিনি বলেন, এবারের ফল প্রকাশ হবে কম্পিউটার ভিত্তিক। তাই বিষয়টা একটু জটিল। অনেক হিসাব নিকাশের ব্যাপার। তারপরও ফল প্রস্তুত করতে টেকনিক্যাল লােকেরা শিফট ওয়াইজ ২৪ ঘণ্টা কাজ করছেন আমাদের টিম।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বাের্ড ঢাকা এর চেয়ারম্যান আরাে বলেন , নানা জটিলতায় আসলে এখন পর্যন্ত রেজাল্ট প্রস্তুত করা সম্ভব হয়নি। কিভাবে ফল প্রস্তুত হবে সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি কোনাে নীতিমালাও। চেষ্টার পরও যদি এই ফল প্রকাশ এক বা দুইদিন পিছিয়ে যায় তাহলে তাে বড় কোনাে সমস্যা হবে না। অন্যদিকে, এ বছর মােট সাড়ে ৩৪ কোটি নতুন বই ছাপানাে হয়েছে। যা নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।যদি ও আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বছরের শুরুতে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছেন । সেটি কে পাঠ্য পুস্তক উৎসব_২০২১ হিসেবে পালন করার (প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের ‘এনসিটিবি বই বিতরণ নিয়ন্ত্রক অধ্যাপক (জিয়াউল হক) বলেন, উপজেলা- থানা শিক্ষা অফিস পর্যন্ত বই পৌঁছানাের দায়িত্ব এনসিটিবির।বাকি দায়িত্ব মাউশিও প্রাথমিক শিক্ষা অধিদফতরের। মাধ্যমিকের ১৩কোটি ও প্রাথমিকের আট কোটিসহ ২১ কোটি বই উপজেলা শিক্ষা অফিসে পৌছানাে হয়েছে। বাকি বই পাঠানাের চেষ্টা চলছে।।

আপনার মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *