September 21, 2026

ঘরে বসে জিডি করুন অনলাইনে থানায় না যেয়েই !

0
ঘরে বসে থানায় যে কোন ধরণের জিডি করুন অনলাইনে!

ঘরে বসে জিডি করুন অনলাইনে! আপনার কোন কিছু হারিয়ে গেলে বা খুজে পেলে থানাতে না এসে ঘরে বসে যেভাবে জিডি করবেন তা আজ বর্ণনা করবো।

অনলাইনে জিডি করতে হলে আপনার ৩ টি জিনিস লাগবে, তা হলোঃ
১। NID নাম্বার
২। জন্ম তারিখ
৩। একটি সচল মোবাইল নাম্বার।

অনলাইনে জিডি করার নিয়মঃ

অনলাইনে জিডি করতে হলে আপনাকে পুলিশের ওয়েবসাইট যেতে হবে https://gd.police.gov.bd/ -এই প্রবেশ করলে অনলাইনে জিডি সংক্রান্ত তথ্য প্রদান করার তালিকা আসবে । আপনি কি ধরনের তথ্য দিয়ে জিডি করতে চান তা নির্বাচন করতে হবে লিংকে । এবার তথ্য পূরণ করার খালি বক্স আসবে। তথ্যাবলী যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে সংশ্লিষ্ট থানায় আপনার তথ্যটি পৌঁছে যাবে অনলাইনে। আপনি স্বয়ংক্রিয়ভাবে একটি শনাক্তকরণ নাম্বার পেয়ে যাবেন এখনে । নাম্বারটি সংগ্রহ করে রাখুন। চাইলে আপনার কোনো মতামত আপনি সরাসরি পুলিশের www.police.gov.bd ঠিকানায় মেইল করে পাঠাতে পারেন।

জিডির নমুনা কপি
তারিখ: ………………
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।
বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।

জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি …………… স্বাক্ষরকারীঃ: ……………………………….বয়সঃ : ……………………………………………………………
পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………
সাংঃ: …………………………………….. থানাঃ: …………………………. জেলাঃ: ……………………………………………………………………….
বর্তমানেঃ:……………………………….. থানাঃ:…………………………………… ঢাকাঃ:………………………….।
এই মর্মে জানাচ্ছি যে আজ/কতঃ …………………….. তারিখঃ ……………. সময়ঃ ……………. জায়গা থেকে আমার নিন্মবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।
বর্ণনা : (যা হারিয়েছে)
এই বিষয়টি থানায় অবগতির জন্য , সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
নিবেদক,

(আবেদনকারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর :০০৮৮

এই ফর্মিটি পুরোন করে আপনি খুব সহজেই ঘরে বসে জিডি করতে পারবেন অনলাইনে।

কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে।

আপনার মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *