September 21, 2026

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের পাসপোর্ট বাতিল

0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এর ফলে মুজিবকন্যার দেশে ফিরে আসার পথ আরও জটিল হয়ে উঠেছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ভ্রমণেও তিনি বাধার সম্মুখীন হতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের পাসপোর্ট বাতিল

ইউনূস সরকারের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার’ জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংরক্ষণবিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৯৭ জনের সংশ্লিষ্টতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাতিলকৃত পাসপোর্টগুলোর মধ্যে শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্টও অন্তর্ভুক্ত।

শুধু পাসপোর্ট বাতিল নয়, শেখ হাসিনা, শেখ রেহানা, ‘সজীব ওয়াজেদ’ জয়সহ তাদের পরিবারের সদস্যদের সমস্ত লেনদেনের তথ্য চেয়ে পাঠিয়েছে সরকার। দেশের সব ব্যাংককে এই নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষমতা হারানোর পর গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তবে এখনও তিনি ভারতে আনুষ্ঠানিক কূটনৈতিক আশ্রয় পাননি।

ইউনূস সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে।পাসপোর্ট বাতিলের ফলে শেখ হাসিনার ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি, আইনত এখন তাঁর ভারতে অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে ভারত সরকার তাঁকে সহায়তা করলে এই সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব হতে পারে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সরকার দাবি করেছে, সংরক্ষণবিরোধী আন্দোলনের সময় “অবৈধ হত্যা ও গুমের” জন্য তাঁকে দায়ী করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি ইউনূস সরকারের কৌশলগত পদক্ষেপ।

এটি ভারতের ওপর চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে ফেরত আনার প্রচেষ্টার অংশ হতে পারে। আওয়ামী লীগ এই পদক্ষেপকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে উল্লেখ করেছে। দলের নেতারা মনে করেন, এই পদক্ষেপ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অস্থিরতা বাড়াবে।

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। মুজিবকন্যার অবস্থান ও তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব
ফেলবে।

আপনার মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *