August 27, 2026
করোনা আপডেট আজকের বাংলাদেশ!

করােনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করােনায় মােট মৃত্যুর সংখ্যা দাঁড়ালাে ২৩ হাজার ৬১৩ জনে। একই সময়ে দেশে করােনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। ফলে দেশে করােনায় মােট শনাক্তের সংখ্যা হলাে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ 

বৃহস্পতিবার (১২ আগস্ট জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানাে করােনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়েছে। বুধবার (১১ আগস্ট) করােনায় মৃতের সংখ্যা ছিল ২৩৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মােট করােনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি। মােট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুনঃ  শনাক্তেও সর্বোচ্চ রেকর্ড করােনা ভাইরাস।

দেশে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। দেশে এ পর্যন্ত করােনা থেকে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নারী ও পুরুষের হিসাবে ১০৭ জন পুরুষ এবং ১০৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন এবং বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৯ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের ১ ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন। বিভাগভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৬৫ জন, চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ৮, খুলনায় ২৮, বরিশালে ১২, সিলেটে ২২, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৯ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের ১ ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন। বিভাগভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৬৫ জন, চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ৮, খুলনায় ২৮, বরিশালে ১২, সিলেটে ২২, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, দেশে করােনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন, ২ আগস্ট ২৪৬ জন, ৩ আগস্ট ২৩৫ জন, ৪ আগস্ট ২৪১ জন, ৯ আগস্ট ২৪৫ জন এবং ১০ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতাে করােনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করােনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করােনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করেন। ভাইরাস সংকটকে মহামারি ঘােষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার মতামত জানান

1 thought on “করোনা আপডেট আজকের বাংলাদেশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *