October 12, 2026

রেসিপিঃ শিম এর ভর্তা শিখে নিন

1
শিম এর ভর্তা রেসিপি

রেসিপিঃ শিম এর ভর্তা। উপকরণঃ শিম ২৫০গ্রাম,শুকনা মরিচ ৮টা,পেয়াজ কুচি ১কাপ,সরিষা তেল ২চা চামচ,লবন পরিমানমতো।

প্রস্তুতকরণঃপ্রথমে শিমের আশ ফেলে ভালো করে ধুয়ে পরিমান মতো পানি দিয়ে সিদ্ধ করে নিবেন। ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নিবেন,এইবার একটা প্যানে হালকা সরিষা তেল দিয়ে শুকনা মরিচ গুলা ভেজে নিবেন মচমচ করে।

এরপর পেয়াজ কুচি আর মরিচ, পরমানমতো লবন দিয়ে ভালো করে মেখে নিবেন।এরপর সিদ্ধ করা শিম গুলা এক এক করে হাত দিয়ে মেস করে নিয়ে সব উপকরণ এক সাথে মেস করে হালকা সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নিবেন।

আরও রেসিপিঃ রেসিপিঃ লাউয়ের খোসার ভর্তা

আপনার মতামত জানান

1 thought on “রেসিপিঃ শিম এর ভর্তা শিখে নিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *