October 13, 2026

প্রধানমন্ত্রীর নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড,এলাকায় তুলকালাম!

1
প্রধানমন্ত্রীর নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড,এলাকায় তুলকালাম!

সিলেট নগরী লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবাের্ড টানানােকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘীর পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার হঠাৎ সাইফুর হােসেন সাজ্জাদ বেপারীর দোকানের উপরে শেখ হাসিনা স্টোর নামে সাইনবাের্ড টানানাে দেখা যায়। এ সাইনবাের্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাঁটানাে আছে।এমন সাইনবাের্ড নিয়ে সকাল থেকেই লালদিঘীর পাড় এলাকায় আলােচনা-সমালােচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদী হয়ে উঠেনে স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযােগ, সাইফুর হােসেন সাজ্জাদ বেপারীর কোনাে ট্রেড় লাইসেন্সই নেই। সে তার অবৈধ ব্যবসা চালানাের ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে। তাছাড়া সে আওয়ামী লীগের কোনাে নেতাকর্মী, এমনকি সমর্থকও নয়।

বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবাের্ডটি নামিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। তবে এ সময় সাইফুর হােসেন সাজ্জাদ বেপারীকে খুঁজে পাওয়া যায়নি। তার মােবাইল ফোনে কল দিলেও কেউ রিসিভ করেননি।

 

আরও পড়ুনঃ ভালোবেসে মুসলিম তরুণকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে!

 

জানা গেছে, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হােসেন সাজ্জাদ বেপারী নামের একজন। তিনি ওরিয়ন ট্রি কোম্পানি লিমিটেডু ও মড়ার্ন ফুডু লিমিটেড্র-এর ড্রিলার।

এ বিষয়ে সিলেট মহানগর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাে. মুহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ী ও (আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে আমাদের ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবাের্ডটি খুলে নিয়ে আসে। তবে যিনি সাইনবাের্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত জানান

1 thought on “প্রধানমন্ত্রীর নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড,এলাকায় তুলকালাম!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *