October 13, 2026

কারাগারে বন্দী মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদী আবারও ওয়াজ করতে চান !

1
আবারো মাহফিলে ফিরে কুরআনের বাণী শোনাতে চান মাওলানা সাঈদী

কারাগারবন্দী মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদী আবারও ওয়াজ করতে চান। মানুষকে কুরআনের বাণী শােনাতে চান তিনি। শেষবারের মতাে করতে হজ্বও চান তিনি । আর তার মৃত্যু যেন মদীনাতে হয় এবং মৃত্যুর পর জান্নাতুল বাকীতে তার দাফন চান। তিনি কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদী।

মানবতাবি’ রােদী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদী ছেলে মাসুদ সাঈদী সােমবার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার । অস্থায়ী আদালতে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মাসুদ সাঈদী বলেন, বাবার সাথে (করাে’না ভাই’রাসে) কারনে দীর্ঘ নয়মাস পর ৫ মিনিটের জন্য সাক্ষাৎ হয়েছে। তিনি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে খুবই দৃড় রয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর বলেছেন, এটি (মিথ্য মামলা) এর্টি নিয়ে যাতে কেউ বিভ্রান্ত না হন।

মাসুদ সাঈদী আরাে বলেন, এটি ভিত্তিহীন মামলা। ২০১০ সালে মামলাটি দায়ের হলেও সরকার চার্জ গঠন করতে পারেনি। হঠাৎ করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এবং দেলােয়ার হােসাইন সাঈদীর চরিত্র হননের উদ্দেশ্যে মামলাটি চালু করা হয়েছে।

এইদিকে কা’রাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদীর আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, এ মামলার তদবির কারক শামীম সাঈদী ও মাসুদ সাঈদীকে (আদালতে) প্রবেশ করতে দেওয়া হতাে না। আদালতের দৃষ্টিতে আনার পর তাদেরকে কার্যক্রমে অংশ নেওয়ার সুযােগ দিয়েছেন। সাঈদী ৮২ বছরের বৃদ্ধ হওয়ায় নিজ খরচে আ’দালতে আনা-নেয়ার জন্য যানবহনের ব্যবস্থা করতে আবেদন করলে আদালত তাও মঞ্জর করেছেন বলে জানান তিনি।

এর আগে জাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় দেলাওয়ার হােসাইন সাঈদীকে সকালে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এসময় সাঈদীর সকালের নাস্তা হিসেবে পরােটা, ডিম ও ডাল সরবরাহ করেন তার ছেলে শামীম সাঈদী। তবে তা ভেতরে পাঠানাের আর্গে পুলিশের সামনে খেয়ে দেখাতে হয়। পরে সময় আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুনঃ মালয়েশিয়ার অবৈধ অভিবাসী দের শর্ত সাপেক্ষে বৈধ করার ঘোষণা

আপনার মতামত জানান

1 thought on “কারাগারে বন্দী মাওলানা দেলােয়ার হােসাইন সাঈদী আবারও ওয়াজ করতে চান !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *