August 27, 2026

পাকিস্তানের পার্লা’মেন্টে প্রস্তাব পাশ,সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তরজমা সহ কুরআন পড়ানো হবে: ইমরান খান

1
পাকিস্তানের পার্লা'মেন্টে প্রস্তাব পাশ,সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তরজমা সহ কুরআন পড়ানো হবে: ইমরান খান

পার্লামেন্টে প্রস্তাব পাশ, সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তরজমা সহ কুরআন পড়ানাে হবে: ইমরান খান পাকিস্তানের জাতীয় পরিষদের দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কু’রআন তরজমা শিক্ষাদানের প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশনটিতে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মদ খান প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন।।

প্রস্তাবনায় বলা হয়, দেশের যে সমস্ত প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলােতে অনুবাদ সহ কুরআন পড়ানাে হয় না সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলােতেও অর্থ সহ কোরআন পড়ানাে উচিত। সেখানে আরাে বলা হয়, আমাদের প্রজন্মের জন্য জ্ঞানের এক নতুন দার উন্মােচিত হবে কুরআনের উর্দু তরজমা পাঠে। আলী মুহাম্মদ খান কর্তৃক উপস্থাপিত প্রস্তাবটি সংসদে সর্বসম্মতভাবে পাস হয়।।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুবাদ সহ পবিত্র কুরআন শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলােতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কুরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুবাদ সহ পবিত্র কুরআন শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলােতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কুরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত। সূত্র : জিও টিভি

আপনার মতামত জানান

1 thought on “পাকিস্তানের পার্লা’মেন্টে প্রস্তাব পাশ,সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তরজমা সহ কুরআন পড়ানো হবে: ইমরান খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *