August 26, 2026

এবার মুখ খুললেন মাশরাফি বিন মর্তুজা

1
এবার মুখ খুললেন মাশরাফি বিন মর্তুজা

সাকিব আল হাসানের মন্তব্যে ইতােমধ্যে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বাের্ড। সেই চাপ কাটিয়ে উঠার আগেই এবার মঞ্চে হাজির হলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম সাবেক এই অধিনায়ক বিসিবি কর্মকর্তাদের বিদেশ সফর, অফিস করা না করা, তাকে দল থেকে বাদ দেয়াসহ নানা বিষয়ে মুখ খুলেছেন।

বেসরকারি টেলিভিশন খেলাযােগ অনুষ্ঠানে মাশরাফি এসব বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানটির একটি প্রােমাে অনলাইনে এসেছে। সেই অন”লাইন প্রােমাে’তে মাশরাফি কে বলতে দেখা গেছেন, যে ‘মানুষ’ গুলাে কথা বলতেছে, ওদের অবদান কী? অবদানগুলাে যদি আমি তুলে ধরি, সেইটা তাে খারাপ হয়ে যাবে।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু করছেন বাংলাদেশ নারী দল

একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শােনেন তাে।ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তােবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না। বি’সি’বি সভাপতি (নাজমুল হাসান পাপনের) এমন মন্তব্যের বিষয়ে মাশরাফি বলেন,

ডেটাগুলাে একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তাে এগুলাে ক্যামেরার সামনে এসে বলি নাই। আমাকে বাদ দেয়ার সময় কোনাে আলােচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ ‘বি’সি’বি’ বলছে, আলােচনা হয়েছে।

আপনার মতামত জানান

1 thought on “এবার মুখ খুললেন মাশরাফি বিন মর্তুজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *