August 28, 2026

১৪ মাসের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

0
১৪ মাসের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৪ মাসের শিশু সন্তানকে রেখে আয়েশা আক্তার প্রিয়া নামের এক গৃহবধু মারুফ হােসেন নামের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। গত ২৮ জানুয়ারি সকালে রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা নিয়ে বখাটে মারুফের সঙ্গে পালিয়ে যায়। প্রিয়া রামগঞ্জ উপজেলার ১নং কানপুর ইউনিয়ননের ব্র-পাড়া বেপারি বাড়ির মাে. দেলােয়ার হােসেনের মেয়ে ও বখাটে মারুফ একই গ্রামের সাইন্নার বাড়ির দুলাল হােসেনের ছেলে।

এদিকে গৃহবধু প্রিয়া তার ১৪ মাসের শিশু পুত্রসন্তান আমির হামজাকে বাড়িতে রেখে যাওয়ায় তার লালন পালন নিয়ে প্রবাসীর পরিবারের লােকজন বিপাকে পড়েছেন। এছাড়াও এমন ঘটনায় প্রবাসীর ভাই থানায় জিডি করার ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ অদ্যবধি পর্যন্ত ওই গৃহবধুকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা আক্তার প্রিয়ার সঙ্গে ২০১৭ সালে চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শােশালিয়া গ্রামের আব্দুল হাই ডাক্তার বাড়ির মত শহীদ উল্যার ছেলে সৈয়দ আহম্মদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে সুখে শান্তিতেই চলে তাদের পারিবারিক জীবন। এরই মধ্যে ২৮ জানুয়ারি আয়েশা আক্তার প্রিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে স্বর্ণালঙ্কার নিয়ে বখাটের হাত ধরে পালিয়ে যায়। বখাটে মারুফের বাড়ির লােকজন জানান, বিয়ের আগে থেকেই মারুফের সঙ্গে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিলাে। আর সেই সম্পর্কের জের ধরে তারা দুজন পালিয়েছে।

এ ব্যাপারে প্রবাসীর ভাই ফয়েজ আহম্মেদ জানান, প্রিয়া পালিয়ে যাওয়ার পর থেকে শিশুপুত্র আমির হামজার কান্না কোনাে অবস্থাতেই থামানাে যাচ্ছে না এবং খাবারও খাওয়ানাে যাচ্ছে না। প্রিয়ার বাবা দেলােয়ার হােসেন জানান, বখাটে মারুফের সঙ্গে আমার যােগাযােগের বিষয়টি সঠিক নয়। ঘটনার পর থেকে মেয়েকে খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে গিয়েছি।

আরও পড়ুনঃ প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

প্রিয়া পালিয়ে যাওয়ার পর থেকে শিশুপুত্র আমির হামজার কান্না কোনাে অবস্থাতেই থামানাে যাচ্ছে না এবং খাবারও খাওয়ানাে যাচ্ছে না। প্রিয়ার বাবা দেলােয়ার হােসেন জানান, বখাটে মারুফের সঙ্গে আমার যােগাযােগের বিষয়টি সঠিক নয়। ঘটনার পর থেকে মেয়েকে খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে গিয়েছি।

আপনার মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *