August 26, 2026

জেনে নিন টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে – টাকা দিতে বাধ্য থাকিবে” লেখার কারণ

1
জেনে নিন টাকার উপর "চাহিবামাত্র ইহার বাহককে - টাকা দিতে বাধ্য থাকিবে" লেখার কারণ

টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে…. টাকা দিতে বাধ্য থাকিবে” এই লেখার কারণ। – আমাদের দেশে মােট ১০ টি নােট বা কয়েন প্রচলিত রয়েছে। ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার এই ৭ টি নােটকে বলা হয় ব্যাংক নােট। অন্যদিকে ১, ২ ও ৫ টাকার নােট এবং কয়েনকে বলা হয় সরকারি । নােট।

উল্লেখ্য যে, ৫ টাকার নােটকে ২০১৫ সালে সরকারি নােট হিসেবে ঘােষণা করা হয়, তার পূর্বে এটিও ব্যাংক নােট ছিল। সরকারি নােট মানেই জনগণের টাকা। অর্থাৎ ১, ২ ও ৫ টাকার নােটের উপর জনগণের অধিকার রয়েছে।

ক্রমাগত আমাদের দেশের টাকার মূল্য কমছে। তাই জনগণের কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ ব্যাংক সমপরিমাণ টাকার বিনিময়ে বাকি নােটগুলাে ছাপায় যেগুলােকে বিল অব এক্সচেঞ্জ বলে। অর্থাৎ ১, ২ ও ৫ টাকার নােট ব্যতীত বাকি নােটগুলাে টাকা নয়, এগুলাে কাগজ। বাংলাদেশ ব্যাংক এগুলােকে টাকার মর্যাদা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকার বিনিময়ে নােট ছাপায়।

তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় (Liabilities)। এখন কেউ যদি কোন কারনে ব্যাংক নােটের (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নােট) উপর আস্থা রাখতে না পারে, তবে সে ঐ নােটটা বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে জমা দিলে বাংলাদেশ ব্যাংক তাকে সমপরিমাণ ১, ২ ও ৫ টাকার নােট দিবে।

উদাহরণ, ধরি রাশেদ সাহেব তার কাছে থাকা ৫০০ টাকার একটা নােটের উপর আস্থা রাখতে পারছে না। এখন সে যদি ঐ নােটটা বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে জমা দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক সাথে সাথে অর্থাৎ রাশেদ সাহেব চাহিবামাত্র বাংলাদেশ ব্যাংক তাকে সমপরিমাণ ১, ২ বা ৫ টাকার নােট দিতে বাধ্য থাকিবে।

উল্লেখ্য যে, সরকারি নােটে অর্থ সচিব এবং ব্যাংক নােটে গভর্নরের স্বাক্ষর থাকে। ২০১৫ সালে ৫ টাকার নােটকে সরকারি নােট করা হয়েছে। তাই ২০১৫ সালের পর যেসব ৫ টাকার নােট বাজারে এসেছে মূলত ২০১৭ সালে ৫ টাকার সরকারি নােট বাজারে এসেছে। সেখানে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং উপরে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”

লেখা রয়েছে যেটা সকল ১ ও ২ টাকার নােট ও কয়েনে লেখা রয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশে ৯৫ হাজার কোটি টাকার সমপরিমাণ নােট এবং কয়েন রয়েছে।

আরও পড়ুনঃবিয়ের দেনমোহর ১০১ টাকা মাত্র !

আপনার মতামত জানান

1 thought on “জেনে নিন টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে – টাকা দিতে বাধ্য থাকিবে” লেখার কারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *